যে শ্রমিকেরা আমাদের কাপড় তৈরি করেন তাদের অর্থনৈতিক সুরক্ষা কে দেবে?

ডব্লিউআরসি-এর নির্বাহী পরিচালক স্কট নোভা এবং সিসিসি-এর ইনিকে জেলডেনরুস্টের যৌথ-রচিত এই শ্বেতপত্রটি ব্যাখ্যা করে যে, কীভাবে বিভিন্ন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা তাদের নিজস্ব আর্থিক অবস্থান মজবুত করতে পোশাক সরবরাহকারীদের সাথে করা চুক্তি মানতে অস্বীকার করছে। এর ফলে সরবরাহকারীরা দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে এবং ব্যাপক হারে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটছে। রিপোর্টটি ব্র্যান্ডগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন সরবরাহকারীদের প্রাপ্য অর্থ পরিশোধ করে, পোশাক শ্রমিকদের আয়ের যোগান দিতে আন্তর্জাতিক আর্থিক সহায়তা দ্রুত সক্রিয় করে, এবং কোভিড-১৯ যে সাপ্লাই চেইনের বৈষম্যগুলো উন্মোচিত করছে তা মোকাবিলায় আরো গভীর সংস্কার গ্রহণ করে।

Download report
Share this post

Join our newsletter

Sign up to the WRC’s mailing list to stay updated on our work.