হান এমব্রয়ডারি লিমিটেড

Key Buyers: Zephyr
Country: Bangladesh
Last updated: 2016

লাইসেন্সধারী জেফির গ্রাফ-এক্স(জেফির) এর জন্য কলেজিয়েট ক্যাপ অলঙ্কৃত করে এমন একটি সাব-কন্ট্রাক্টেড কারখানা ২৫ অক্টোবর, ২০১৫ তারিখে বন্ধ হয়ে যায়, তার কর্মীদের আইনত প্রয়োজনীয় বহিস্কারকৃ্ত রাশি না দিয়ে।গড়ে, শ্রমিকদের অনাদায়ী ক্ষতিপূরণে ছয় মাসের মজুরির সমান পাওনা ছিল। শ্রমিকরা ডব্লিউআরসিতে অভিযোগ দায়ের করেন।

যদিও কারখানাটিকে কলেজিয়েট পোশাকের সরবরাহকারী হিসাবে প্রকাশ করা হয়নি, ডব্লিু আর সি দ্রুত নিশ্চিত করতে সক্ষম হয়েছিল যে কারখানাটি প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্সকৃত পণ্যের সরবরাহকারী ছিল। একটি তদন্ত পরিচালনা করার পর যা নিশ্চিত করেছে যে শ্রমিকদের আইনত প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করা হয়েছে, তখন ডব্লিু আর সি জেফির-এর সাথে যোগাযোগ করেছে।

শ্রমিক দের প্রতি যে আইনের লঙ্ঘন হয়েছে তার প্রতিকার নিশ্চিত করার জন্য জেফির ডব্লিউ আর সি-এর সাথে কাজ করতে সম্মত হয়েছে। জেফির তার সরাসরি সরবরাহকারী, হ্যান অ্যাপারেলের কাছ থেকে কর্মীদের সম্পূর্ণ রাশি প্রদানের জন্য একটি প্রতিশ্রুতি চেয়েছিলেন এবং হ্যান অ্যাপারেলকে রাজি করাতে সফল হয়। ডব্লিউ আর সি তারপর তহবিল বিতরণ সংগঠিত করতে জেফির এবং শ্রমিক ইউনিয়নের সাথে কাজ করে।২৯ এপ্রিল থেকে ১৪ জুলাইয়ের মধ্যে, সমস্ত শ্রমিকরা তাদের পাওনা ক্ষতিপূরণ পেয়েছেন।

ডব্লিউআরসি এবং জেফির হ্যান অ্যাপারেলের অনসাইট বিতরণের তত্ত্বাবধান করেছিল।

Read More:

Join our newsletter

Sign up to the WRC’s mailing list to stay updated on our work.

Related posts