পোশাক নিটওয়্যার লিমিটেড

Key Buyers: Lotto, Walmart, Zara
Country: Bangladesh
Last updated: 2021

পোশাক শিল্পে দীর্ঘস্থায়ীভাবে কম মজুরির প্রদানের ফলে বেশিরভাগ গার্মেন্টস শ্রমিকরা কোভিড-১৯ সংকটের প্রাক্কালে কোনো সঞ্চয় করতে পারেননি। যেহেতু পোশাক রপ্তানিকারক দেশগুলির বেশিরভাগ সরকারই অল্প বা কোন বেকারত্ব সুবিধাই প্রদান করে না, তাই একজন গার্মেন্টস বা পোশাক শিল্পের কর্মী যদি দীর্ঘদিন কাজ না করেন বা পান, তবে, তাঁর এবং তাঁর পরিবার যাতে তাৎক্ষণিক দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত না হন, তা আটকানোর বা রোখার একমাত্র উপায় হল আইনত বাধ্যতামূলক বিচ্ছেদ সুবিধা যা বেশিরভাগ গার্মেন্টস শ্রমিক ইস্তফার পরে পেয়ে থাকেন।

ওয়ার্কার রাইটস কনসোর্টিয়াম (ডব্লিউআরসি) এর গবেষণা থেকে জানা যায় যে মহামারী চলাকালীন বরখাস্ত করা অনেক গার্মেন্টস কর্মীকে এই প্রয়োজনীয় ক্ষতিপূরণের কিছুটা বা পুরোটাই প্রত্যাখ্যান করা হয়েছে আইন এবং শ্রম অধিকারের বাধ্যবাধকতা লঙ্ঘনের মাধ্যমে, এবং তা করেছে সেইসব ব্র্যান্ড যাদের পোশাক তাঁরা সেলাই করেন।

পোশাক নিটওয়্যার হল ডব্লিউআরসি -এর রিপোর্ট, “ফায়ার্ড, দেন রব্ডঃ ফ্যাশন ব্র্যান্ডস’ কমপ্লিসিটি ইন ওয়েজ থেফ্ট ডিউরিং কোভিড-১৯,” এ চিহ্নিত ৩১টি রপ্তানি পোশাক কারখানার মধ্যে একটি, যা এখনও ২০২১ সালের এপ্রিল পর্যন্ত শ্রমিকদের আইনত বাধ্যতামূলকভাবে ইস্তফার ক্ষতিপূরণ দেয়নি।

২০২০ সালের জুনে, পোশাক নিটওয়্যারস বন্ধ হয়ে গেলে ৪০০ জন কর্মীকে বরখাস্ত করা হয়। ২০২১ সালের এপ্রিল পর্যন্তও, সেইসব শ্রমিকরা তাঁদের $১২০,০০০ ক্ষতিপূরণের জন্য অপেক্ষা করছিলেন, যা তাঁদের আইনত পাওনা।

পোশাক নিটওয়্যারস লিমিটেড, একটি সেলাই কেন্দ্র, যা সামির প্লাজা, ডিইপিজেড টঙ্গী-আশুলিয়া রোড, জামগড়া, আশুলিয়া, ঢাকায় অবস্থিত। ম্যাপড ইন বাংলাদেশ (ব্র্যাক ইউনিভার্সিটির একটি গবেষণা উদ্যোগ যা আগে বর্ণিত হয়েছে) এর ক্রেতা হিসেবে লোটো, ওয়ালমার্ট এবং জারাকে (ইন্ডিটেক্সের মালিকানাধীন) তালিকাভুক্ত করে।

Read More:

Join our newsletter

Sign up to the WRC’s mailing list to stay updated on our work.

Related posts