ড্রেস মাস্টার অ্যাপারেল প্রাইভেট লি.

Key Buyers: Gap
Country: India
Last updated: 2021

ড্রেস মাস্টার অ্যাপারেল প্রাইভেট লিমিটেড, ভারতের বেঙ্গালুরুতে গ্যাপ-এর ( GAP) সরবরাহকারী হিসেবে কাজ করত,২০২০ সালের মে মাসে এটি বন্ধ হয়ে যায়, যার ফলে ১২০০ জন শ্রমিকদের কাজ চলে যায়। কিন্তু ড্রেস মাস্টার অ্যাপারেল প্রাইভেট লি. শ্রমিকদের $৩৪৬১৩৪ বকেয়া পাওনা মেটায় না যা তাদের আইনত প্রাপ্য ছিল। ড্রেস মাস্টার ভারতীয় কোম্পানি রেমন্ড লিমিটেডের অংশ ছিল, যা তিনটি ব্র্যান্ডের মালিক এবং পাঁচটি অন্যান্য সহায়ক সংস্থা পরিচালনা করে।কারখানায় কম অর্ডার আসার ফলে ম্যানেজমেন্ট শ্রমিকদের উৎসাহিত করছিল যাতে তারা পদত্যাগ করে যাতে কর্মসংস্থান হ্রাস পায়।

সরকার-নির্দেশিত লকডাউনের কারণে, ফ্যাক্টরিটি ২০২০ সালের মার্চ এবং এপ্রিল মাসে বেশ কয়েক সপ্তাহের জন্য বন্ধ ছিল, ফেস মাস্ক তৈরির সুবিধায় শুধুমাত্র অল্প সংখ্যক শ্রমিক নিয়োগ করা হয়েছিল। যখন ১৭ মে কারখানাটি পুনরায় চালু হয়, তখন এটি কেবল অর্ধেক শ্রমিককে ফিরিয়ে আনে। তারপরে, জুন মাসে, শ্রমিকদের বলা হয়েছিল যে অর্ডারের অভাবে কারখানাটি সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে এবং কারখানাটি পুনরায় চালু হলে তাদের পুনরায় নিয়োগ দেওয়া হবে। নয় মাস পরেও যখন ড্রেস মাস্টার বন্ধ থাকে তখন যদিও এটি কর্মীদের কিছু পাওনা সুবিধা প্রদান করে (একটি বার্ষিক বোনাস এবং অর্জিত ছুটির বেতন), কিন্তু বিচ্ছেদ (সেভারেন্স) পরিশোধ করেনি।

গ্যাপের (GAP) দাবি, ড্রেস মাস্টার শ্রমিকদের পুরো টাকা দিয়েছিল। যাইহোক, শ্রমিক প্রতিনিধিরা বারবার রিপোর্ট করতে থাকেন যে শ্রমিকরা বিচ্ছেদের এক টাকাও পায়নি এবং ডবলু আর সি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ড্রেস মাস্টারের মালিকদের দ্বারা গ্যাপকে ভুল তথ্য দেওয়া হয়েছে।

Read More:

Join our newsletter

Sign up to the WRC’s mailing list to stay updated on our work.

Related posts