গ্লোরি ইন্ডাস্ট্রিজ লিমিটেড

Key Buyers: Carter’s, Gymboree, Li & Fung, OshKosh
Country: Bangladesh
Last updated: 2021

পোশাক শিল্পে দীর্ঘস্থায়ীভাবে কম মজুরির প্রদানের ফলে বেশিরভাগ গার্মেন্টস শ্রমিকরা কোভিড-১৯ সংকটের প্রাক্কালে কোনো সঞ্চয় করতে পারেননি। যেহেতু পোশাক রপ্তানিকারক দেশগুলির বেশিরভাগ সরকারই অল্প বা কোন বেকারত্ব সুবিধাই প্রদান করে না, তাই একজন গার্মেন্টস বা পোশাক শিল্পের কর্মী যদি দীর্ঘদিন কাজ না করেন বা পান, তবে, তাঁর এবং তাঁর পরিবার যাতে তাৎক্ষণিক দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত না হন, তা আটকানোর বা রোখার একমাত্র উপায় হল আইনত বাধ্যতামূলক বিচ্ছেদ সুবিধা যা বেশিরভাগ গার্মেন্টস শ্রমিক ইস্তফার পরে পেয়ে থাকেন।

ওয়ার্কার রাইটস কনসোর্টিয়াম (ডব্লিউআরসি) এর গবেষণা থেকে জানা যায় যে মহামারী চলাকালীন বরখাস্ত করা অনেক গার্মেন্টস কর্মীকে এই প্রয়োজনীয় ক্ষতিপূরণের কিছুটা বা পুরোটাই প্রত্যাখ্যান করা হয়েছে আইন এবং শ্রম অধিকারের বাধ্যবাধকতা লঙ্ঘনের মাধ্যমে, এবং তা করেছে সেইসব ব্র্যান্ড যাদের পোশাক তাঁরা সেলাই করেন।

গ্লোরি ইন্ডাস্ট্রিজ হল ডব্লিউআরসি -এর রিপোর্ট, “ফায়ার্ড, দেন রব্ডঃ ফ্যাশন ব্র্যান্ডস’ কমপ্লিসিটি ইন ওয়েজ থেফ্ট ডিউরিং কোভিড-১৯,” এ চিহ্নিত ৩১টি রপ্তানি পোশাক কারখানার মধ্যে একটি, যা এখনও ২০২১ সালের এপ্রিল পর্যন্ত শ্রমিকদের আইনত বাধ্যতামূলকভাবে ইস্তফার ক্ষতিপূরণ দেয়নি। ২০২০ সালের জুনে, গ্লোরি ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে গেলে ৬০০ জন কর্মীকে বরখাস্ত করা হয়। ২০২১ সালের এপ্রিল পর্যন্তও, সেইসব শ্রমিকরা তাঁদের $১৭৫,০০০ ক্ষতিপূরণের জন্য অপেক্ষা করছিলেন, যা তাঁদের আইনত পাওনা।

গ্লোরি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ছিল একটি সেলাই কেন্দ্র প্লট 7/A, ষোলশহর লাইট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বায়েজিদ বোস্তামী, নাসিরাবাদ, চট্টগ্রাম, বাংলাদেশ-এ অবস্থিত ছিল এবং এটি সানম্যান গ্রুপের অংশ ছিল। ম্যাপড ইন বাংলাদেশের তালিকা অনুযায়ী কার্টারস, জিমবোরি (দ্য চিলড্রেনস প্লেসের মালিকানাধীন), লি অ্যান্ড ফাং এবং ওশকোশ বি’গোশ (কার্টারের মালিকানাধীন) এর ক্রেতাদের তালিকায় রয়েছে। ম্যাপড ইন বাংলাদেশ (এমআইবি) হল ব্র্যাক ইউনিভার্সিটির একটি গবেষণা উদ্যোগ, যা দেশের পোশাক খাতের স্বচ্ছতার উপর দৃষ্টি নিবদ্ধ করে। উদ্যোগটি ক্রেতা-সরবরাহকারী সম্পর্ক সনাক্ত করতে এবং প্রকাশ্যে রিপোর্ট করতে একাধিক উৎস (সরকারি ডেটা, অনসাইট ভিজিট, নিয়োগকর্তার সমীক্ষা ইত্যাদির মাধ্যমে অ্যাক্সেস করা নিয়োগকর্তার রেকর্ড) থেকে তথ্য ব্যবহার করে।

Read More:

Join our newsletter

Sign up to the WRC’s mailing list to stay updated on our work.

Related posts