গার্ডেন সিটি ফ্যাশনস

Key Buyers: C&A, Guess, JCPenney
Country: India
Last updated: 2021

পোশাক শিল্পে দীর্ঘস্থায়ীভাবে কম মজুরির প্রদানের ফলে বেশিরভাগ গার্মেন্টস শ্রমিকরা কোভিড-১৯ সংকটের প্রাক্কালে কোনো সঞ্চয় করতে পারেননি। যেহেতু পোশাক রপ্তানিকারক দেশগুলির বেশিরভাগ সরকারই অল্প বা কোন বেকারত্ব সুবিধাই প্রদান করে না, তাই একজন গার্মেন্টস বা পোশাক শিল্পের কর্মী যদি দীর্ঘদিন কাজ না করেন বা পান, তবে, তাঁর এবং তাঁর পরিবার যাতে তাৎক্ষণিক দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত না হন, তা আটকানোর বা রোখার একমাত্র উপায় হল আইনত বাধ্যতামূলক বিচ্ছেদ সুবিধা যা বেশিরভাগ গার্মেন্টস শ্রমিক ইস্তফার পরে পেয়ে থাকেন।

ওয়ার্কার রাইটস কনসোর্টিয়াম (ডব্লিউআরসি) এর গবেষণা থেকে জানা যায় যে মহামারী চলাকালীন বরখাস্ত করা অনেক গার্মেন্টস কর্মীকে এই প্রয়োজনীয় ক্ষতিপূরণের কিছুটা বা পুরোটাই প্রত্যাখ্যান করা হয়েছে আইন এবং শ্রম অধিকারের বাধ্যবাধকতা লঙ্ঘনের মাধ্যমে, এবং তা করেছে সেইসব ব্র্যান্ড যাদের পোশাক তাঁরা সেলাই করেন।

গার্ডেন সিটি ফ্যাশনস হল ডবলু আর সি-এর বিবরণ ফায়ার্ড, দেন রবডঃ ফ্যাশন ব্র্যান্ড’স কমপ্লিসিটি ইন ওয়েজ থেফ্‌ট ডিউরিং কোভিড -১৯ – এ চিহ্নিত ৩১ টি রপ্তানি পোশাক কারখানার মধ্যে অন্যতম, যা শ্রমিকদের আইনত বাধ্যতামূলকভাবে বহিষ্কার ক্ষতিপূরণ যা ২০২১ সালের এপ্রিল পর্যন্ত দিতে বাধ্য এখনও পরিশোধিত করেনি। ২০২০ সালের মে মাসে, গার্ডেন সিটি ফ্যাশনস বন্ধ হয়ে গেলে ৪৫০০ জন শ্রমিককে বরখাস্ত করে। ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত, সেইসব শ্রমিকরা বৈধভাবে পাওনা ক্ষতিপূরণ $৭৭৮৮০৩ এর অপেক্ষায় ছিল।

গার্ডেন সিটি ফ্যাশনস ছিল একটি সেলাই এর সংস্থা যা #৮৪, ইন্ডাস্ট্রিয়াল সাবার্ব, ইয়েশবন্থপুর, বেঙ্গালোর, ভারতে অবস্থিত। দ্য গারমেন্ট এন্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিওন (GATWA) ডবলু আর সি কে জানিয়েছিল যে এখানকার শ্রমিকরা সি&এ (C&A) এবং যে সি পেনী (JCPenney) এর জন্য সেলাই করতেন। সি&এ (C&A)-এর এপ্রিল ২০২০ ডিস্ক্লোসারে জানা যায় যে গার্ডেন সিটি ফ্যাশনস ইউনিট II, III, IV, এবং V সি&এ -এর অন্তর্ভুক্ত ছিল। আমদানি রেকর্ডগুলিতে এপ্রিল ২০২০ পর্যন্ত গেস-এর (GUESS) জন্য চালান দেখায়। গার্ডেন সিটি ফ্যাশনস এর ওয়েবসাইটে, দেখা যায় যে এর মূল অংশীদাররা হল সি&এ (C&A), গেস (GUESS), ডেবেনহাম্‌স (Debenhams), সেসিল (Cecil), নেক্সট (Next) , ফরেভার ২১ (Forever 21), এস্পিরিট (Esprit), মুফতি (Mufti), এবং ডুন্স স্টোরস (Dunnes Stores)।

Read More:

Join our newsletter

Sign up to the WRC’s mailing list to stay updated on our work.

Related posts