এ-ওয়ান বিডি লিমিটেড

Key Buyers: Bennetton, Next
Country: Bangladesh
Last updated: 2021

এ-ওয়ান বিডি লিমিটেড, ঢাকা এক্সপোর্ট প্রোসেসিং জোনে অবস্থিত বেনেটন এবং নেক্সট-এর একটি ইতালীয় মালিকানাধীন সরবরাহকারী কোম্পানী, যা এপ্রিল ২০২০ সালে বন্ধ হয়ে যায় এবং যার ফলস্বরূপ ১৪০০ জন কর্মী কর্মচ্যুত হন। ২০২০ সালের প্রথম তিন মাস কারখানাটি শ্রমিকদের মজুরি দেয়নি। প্রতিবাদ করার পর তারা তিন মাসের মধ্যে মাত্র দুই মাসের বেতন পান। এছাড়া এ-ওয়ান বন্ধ হয়ে যাওয়ার পর কারখানাটি শ্রমিকদের বাধ্যতামূলকভাবে ইস্তফার কোনো বেতন দেয়নি। আজ এখনও পর্য্যন্ত, শ্রমিকরা, মোট আনুমানিক $৫৮৫,২০০ বকেয়া পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছে।

2020 সালের ডিসেম্বরে বেশ কিছু দিন ও রাত জুড়ে, ৭০০ টিরও বেশি প্রাক্তন এ-ওয়ান শ্রমিকরা তাদের দুর্দশার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে এবং অর্থপ্রদানের দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে একটি অহিংস শিবির চালাচ্ছিলেন। যেমনটি দুর্ভাগ্যবশত বাংলাদেশে সাধারণ ব্যাপার, কিন্তু কর্তৃপক্ষ,যারা মালিকের আইন লঙ্ঘনের জন্য জবাবদিহি করতে ব্যর্থ হয়েছে,তারা শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের জবাবে তাদের আক্রমণ করার জন্য পুলিশ পাঠিয়েছে। আশরাফ আলী নামের এক শ্রমিক গার্ডিয়ানের কাছে ভোর সাড়ে ৪টায় পুলিশ আসার পর কী ঘটেছিল তার বর্ণনা দিয়েছেন: “[একটি] পুলিশ একটি জলকামান ট্রাক নিয়ে আসে এবং আমাদের ঘুমন্ত অবস্থায় লাঠিচার্জ করে। আমরা হঠাৎ কিভাবে এটা ঘটছে তা দেখে হতবাক হয়ে গেলাম। পুলিশ মারধর করেছে প্রায় ৩০ জন শ্রমিককে। এটা অন্যায় ছিল, আমরা এটা আশা করি নি।”

এ-ওয়ান, নেক্সট জানুয়ারী ২০২০ এর পাবলিক সাপ্লায়ার তালিকায় সরবরাহকারী হিসাবে তালিকাভুক্ত হয়েছে। কিন্তু এই খুচরা বিক্রেতা (নেক্সট), এই কারখানায় শ্রমিকদের অধিকার রক্ষার দায়িত্ব স্বীকার করতে অস্বীকার করে, বরং দাবি করে যে কারখানার চূড়ান্তভাবেবন্ধ হওয়ার পাঁচ মাস আগেই এর শেষ অর্ডারটি সম্পন্ন হয়েছিল। বেনেটন বলেছেন যে এর শেষ ডেলিভারি ছিল ডিসেম্বর ২০১৯-এ; তবে, বেনেটনের ওয়েবসাইটে এখনও পর্যন্ত্য, বন্ধ হওয়ার পরেও সরবরাহকারী হিসেবে এ-ওয়ান তালিকাভুক্ত ছিল। কারখানার মজুরি চুরি তার দরজা বন্ধ করার কয়েক মাস আগে শুরু হয়েছিল, এই প্রেক্ষিতে যে বেনেটন এবং নেক্সট উভয়ই কারখানাটিকে তার শেষ মাসগুলিতে ব্যবহার করছিলেন, এবং উভয়ই কারখানাটিকে ২০২০ সালে সরবরাহকারী হিসাবে তালিকাভুক্ত করার দরুন , ব্র্যান্ডগুলির দায়িত্ব অস্বীকার করার এই প্রয়াস একেবারেই ফাঁপা।

Read More:

Join our newsletter

Sign up to the WRC’s mailing list to stay updated on our work.

Related posts