শাহী এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড
2021
২০২০ সালের এপ্রিল মাসে ভারতের অন্যতম বৃহত্তম পোশাক উৎপাদন কেন্দ্র কর্ণাটক রাজ্যে ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর হয়। শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ডের জন্য উৎপাদনকারী কারখানাগুলোর মালিকরা শ্রমিকদেরকে ওই বৃদ্ধিপ্রাপ্ত অর্থ প্রদান করতে অস্বীকার করেন। ফলস্বরূপ, এক হাজারেরও বেশি কারখানার ৪০০,০০০ পোশাক শ্রমিককে আইনি ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত করা হয়।
এটি বিশ্ব পোশাক শিল্পে ডব্লিউআরসি কর্তৃক নথিভুক্ত মজুরি চুরির সবচেয়ে খারাপ নজির। পোশাকের ব্র্যান্ডগুলি এই চুরির বিষয়ে অবগত ছিল এবং প্রায় দুই বছর ধরে এটি চালিয়ে যাওয়ার সমর্থন যুগিয়েছিল। ২০২২ সালের জানুয়ারির মধ্যে, ডব্লিউআরসি’র হিসাব অনুযায়ী, কারখানাগুলি থেকে শ্রমিকদের পাওনা দাঁড়িয়েছিল ৫৮ মিলিয়ন ডলারেরও বেশি।
২০২২ সালের ফেব্রুয়ারির গোড়ার দিকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের (GATWU) একটি সফল মামলা দায়ের, ডব্লিউআরসি কর্তৃক কয়েক মাসব্যাপী ব্র্যান্ডগুলোর সাথে অব্যাহত যোগাযোগ এবং শ্রমিক অধিকার সংস্থাগুলোর ক্রমবর্ধমান যুক্ততা ও সোচ্চার ভূমিকার ফলে ভারতের বৃহত্তম পোশাক প্রস্তুতকারক শাহি এক্সপোর্ট ঘোষণা করেছিল যে, এটি কর্ণাটকের ৮০,০০০ শ্রমিককে সঠিকভাবে বর্ধিত ন্যূনতম মজুরি দিবে। এবং কোম্পানিটি বর্তমান ও প্রাক্তন উভয় শ্রমিককে সমস্ত বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দেয়। এবং অন্যান্য পোশাক উৎপাদনকারী কারখানাগুলোও শীঘ্রই তা অনুসরণ করে।
2018
ডবলু আর সি-এর তদন্তে দেখা গেছে, শাহী এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের (শাহী) ম্যানাজমেন্ট ইউনিট ৮ ফ্যাক্টরি (বেঙ্গালুরু, ভারত) শ্রমিকদের মৌলিক শ্রম অধিকারের অনুশীলনের বিরুদ্ধে ভয়ঙ্কর দমন ও প্রতিশোধের প্রচার চালায়। কর্ণাটক গার্মেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন (KOOGU) এর সাথে শ্রমিকদের সংগঠিত এবং আরও ভাল কাজের অবস্থার জন্য আবেদন করার প্রতিক্রিয়ার ফলস্বরূপ এই প্রতিশোধ নেওয়া হয়েছিল। কারখানাটি কলম্বিয়া স্পোর্টসওয়্যারের জন্য বিশ্ববিদ্যালয়ের লোগো লাগানো পোশাক এবং বেনেটন (Benetton), এইচ&এম (H&M) এবং অ্যাবারক্রম্বি&ফিচের (Abercrombie&Fitch) পোশাক তৈরি করে।
শাহী ভারতের বৃহত্তম পোশাক প্রস্তুতকারক এবং আহুজা পরিবারের মালিকানাধীন। ২০১৮ সালের গোড়ার দিকে, কোম্পানিটি পোশাক শিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরিতে নির্ধারিত বৃদ্ধি বাতিল করার জন্য কর্ণাটক রাজ্যের সরকারের কাছে সফলভাবে লবিং করেছিল। ডবলু আর সি-এর কারখানার তদন্ত, এপ্রিলের শেষের দিকে এবং ২০১৮ সালের প্রথম দিকে সংগোঠিত হয়েছিল, ৩০ জনেরও বেশি শাহীতে কর্মরত
শ্রমিকের সাক্ষাৎকারর নেওয়া হয়েছিল। ডবলু আর সি শাহীকে ভারতীয় আইন, আন্তর্জাতিক শ্রম মান, এবং বিশ্ববিদ্যালয় এবং ব্র্যান্ড আচরণবিধি লঙ্ঘন করেছে বলে মনে করেছে। এই লঙ্ঘনের মধ্যে শারিরীক মারধর, মৃত্যুর হুমকি, লিঙ্গ, বর্ণ, এবং ধর্ম-ভিত্তিক হয়রানি, এবং গণহত্যার হুমকি অন্তর্ভুক্ত ছিল; এবং তার সাথে সাথে কারখানা থেকেও বহিষ্কার করা হয় ১৫ জন শ্রমিক কর্মীকে।
ডবলু আর সি শাহী, কলম্বিয়া স্পোর্টসওয়্যার এবং অন্যান্য ব্র্যান্ডের সাথে নিজেদের তৈরি রিপোর্টের ফলাফলগুলি এবং সুপারিশগুলি ভাগ করেছে এবং বরখাস্ত নেতাদের পুনঃস্থাপন, সহিংসতার কাজে সরাসরি জড়িত পরিচালকদের বরখাস্ত করা এবং ইউনিয়নের অবিলম্বে স্বীকৃতি সহ পদক্ষেপের জন্য চাপ দিয়েছে। শাহী প্রাথমিকভাবে ইউনিট ৮ কর্মীদের পুনর্বহাল করতে সম্মত হয়েছিল, কিন্তু শ্রমিকরা যাতে তাদের সংগঠনের স্বাধীনতার মৌলিক অধিকার নিশ্চিত করতে কারখানায় নিরাপদে ফিরে যেতে সক্ষম হয় তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় মৌলিক পদক্ষেপ নিতে রাজি হননি। সংশোধনমূলক পদক্ষেপ তৈরি করতে শাহীর ব্যর্থতাকে প্রকাশ্যে আনার জন্য, ডবলু আর সি তাদের তদন্তকে জনসম্মুখে প্রকাশ করে, শাহী এবং ব্র্যান্ডগুলির উপর চাপ সৃষ্টি করার জন্য যথেষ্ট মিডিয়া কভারেজ যাতে পাওয়া যায় তাও নিশ্চিত করে, এবং তার সাথে সাথেই কলেজিয়েট লাইসেন্সধারী, কলম্বিয়া -কে উদ্বুদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয়-এর চাপ নিশ্চিত করা হয়।
ডবলু আর সি -এর প্রতিবেদন প্রকাশের চাপে পরে, শাহী ২৫ জুন শ্রমিক ইউনিয়নের সাথে দেখা করে এবং একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করে, যার মূল উপাদানগুলি জুনের শেষে সফলভাবে বাস্তবায়িত হয়। যে ১৫ জন শ্রমিককে নির্মমভাবে মারধর করা হয়েছিল, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল এবং শাহী ইউনিট ৮ কারখানা থেকে বরখাস্ত করা হয়েছিল, তারা কোনো ঘটনা বা হয়রানি ছাড়াই কারখানায় পুনরায় বহাল হয়েছিল এবং তাদের বকেয়া মজুরি পেয়েছিল। ডবলু আর সি এবং ক্রেতাদের প্রতিনিধিদের দ্বারা কারখানার ভিতরে শ্রমিকদের প্রত্যাবর্তন পরিলক্ষিত হয়। শাহীও ইউনিয়নকে স্বীকৃতি দিয়েছে, নিয়মিত আলোচনায় সম্মত হয়েছে এবং সহিংসতার জন্য দায়ী বেশিরভাগ ম্যানেজার এবং সুপারভাইজারদের বরখাস্ত করতে আরম্ভ করেছে।
Read More:
- WRC Update: $9.4 Million in Back Wages Paid by Collegiate Supplier in India – July 8, 2022
- $28.6 Million in Back Pay Commitments for Indian Garment Workers – March 2, 2022
- Collegiate Supplier to Pay Back Wages to 80,000 Workers – February 2, 2022
- 80,000 Shahi Exports Workers Will Finally Get Their Back Pay – February 2, 2022
- Sweeping Minimum Wage Violations in Karnataka, India – October 14, 2021
- Columbia Supplier Says It Has Terminated Managers Who Directed Violence – July 5, 2018
- Workers Who Were Beaten Return to Columbia Supplier Factory in India, Now Violent Managers and Supervisors Must Go – June 28, 2018
- Update on Violence at Shahi Exports (Columbia Sportswear) – June 26, 2018
- WRC report on Shahi Exports PVT. LTD. – June 20, 2018
In the News:
- “US watchdog uncovers violence against pro-union workers at Indian factory,” The Guardian – July 19, 2018
- “H&M, Columbia, and others are accused ofignoring disturbing abuses at a large Indian supplier,” Quartz – June 25, 2018
- “Sonam Kapoor’s in-laws spend millions on wedding but get their own workers assaulted,” Catch News – June 23, 2018
- “WRC Issues Report Alleging Abuse and Violence in Shahi Exports Factory in Bangalore,” WWD – June 22, 2018
Join our newsletter
Sign up to the WRC’s mailing list to stay updated on our work.