টেক্সপোর্ট ক্রিয়েশন

Key Buyers: Gap
Country: India
Last updated: 2021

পোশাক শিল্পে দীর্ঘস্থায়ীভাবে কম মজুরির প্রদানের ফলে বেশিরভাগ গার্মেন্টস শ্রমিকরা কোভিড-১৯ সংকটের প্রাক্কালে কোনো সঞ্চয় করতে পারেননি। যেহেতু পোশাক রপ্তানিকারক দেশগুলির বেশিরভাগ সরকারই অল্প বা কোন বেকারত্ব সুবিধাই প্রদান করে না, তাই একজন গার্মেন্টস বা পোশাক শিল্পের কর্মী যদি দীর্ঘদিন কাজ না করেন বা পান, তবে, তাঁর এবং তাঁর পরিবার যাতে তাৎক্ষণিক দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত না হন, তা আটকানোর বা রোখার একমাত্র উপায় হল আইনত বাধ্যতামূলক বিচ্ছেদ সুবিধা যা বেশিরভাগ গার্মেন্টস শ্রমিক ইস্তফার পরে পেয়ে থাকেন।

ওয়ার্কার রাইটস কনসোর্টিয়াম (ডব্লিউআরসি) এর গবেষণা থেকে জানা যায় যে মহামারী চলাকালীন বরখাস্ত করা অনেক গার্মেন্টস কর্মীকে এই প্রয়োজনীয় ক্ষতিপূরণের কিছুটা বা পুরোটাই প্রত্যাখ্যান করা হয়েছে আইন এবং শ্রম অধিকারের বাধ্যবাধকতা লঙ্ঘনের মাধ্যমে, এবং তা করেছে সেইসব ব্র্যান্ড যাদের পোশাক তাঁরা সেলাই করেন।

টেক্সপোর্ট ক্রিয়েশন হল ডবলু আর সি-এর বিবরণ ফায়ার্ড, দেন রবডঃ ফ্যাশন ব্র্যান্ড’স কমপ্লিসিটি ইন ওয়েজ থেফ্‌ট ডিউরিং কোভিড -১৯ – এ চিহ্নিত ৩১ টি রপ্তানি পোশাক কারখানার মধ্যে অন্যতম, যা শ্রমিকদের আইনত বাধ্যতামূলকভাবে বহিষ্কার ক্ষতিপূরণ যা ২০২১ সালের এপ্রিল পর্যন্ত দিতে বাধ্য এখনও পরিশোধিত করেনি।

২০২০ সালের মে মাসে, টেক্সপোর্ট ক্রিয়েশন বন্ধ হয়ে গেলে ৭৫০ জন শ্রমিককে বরখাস্ত করে।

২০২১ সালের জানুয়ারির একটি চিঠিতে ডবলু আর সি -কে বলেছিল যে প্রতিটি শ্রমিকের জন্য বিচ্ছেদ গণনা বিবৃতি (severance calculation statements ) এবং তাদের স্বাক্ষরিত নথিগুলি যাচাই করেছে যেখানে লেখা আছে যে সবাইকে বিচ্ছেদ অর্থ প্রদান করা হয়েছে এবং গ্যাপ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সমস্ত টার্মিনাল (বিচ্ছেদ) ক্ষতিপূরণ সঠিকভাবে প্রদান করা হয়েছে। প্রমাণে দেখায যায় যে শ্রমিকরা অন্যান্য টার্মিনাল (বিচ্ছেদ) ক্ষতিপূরণ পেয়েছিল কিন্তু সেভারান্স প্রদান করা হয়নি।

Read More:

Join our newsletter

Sign up to the WRC’s mailing list to stay updated on our work.

Related posts