দিগন্ত সোয়েটারস লিমিটেড
পোশাক শিল্পে দীর্ঘস্থায়ীভাবে কম মজুরির প্রদানের ফলে বেশিরভাগ গার্মেন্টস শ্রমিকরা কোভিড-১৯ সংকটের প্রাক্কালে কোনো সঞ্চয় করতে পারেননি। যেহেতু পোশাক রপ্তানিকারক দেশগুলির বেশিরভাগ সরকারই অল্প বা কোন বেকারত্ব সুবিধাই প্রদান করে না, তাই একজন গার্মেন্টস বা পোশাক শিল্পের কর্মী যদি দীর্ঘদিন কাজ না করেন বা পান, তবে, তাঁর এবং তাঁর পরিবার যাতে তাৎক্ষণিক দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত না হন, তা আটকানোর বা রোখার একমাত্র উপায় হল আইনত বাধ্যতামূলক বিচ্ছেদ সুবিধা যা বেশিরভাগ গার্মেন্টস শ্রমিক ইস্তফার পরে পেয়ে থাকেন।
ওয়ার্কার রাইটস কনসোর্টিয়াম (ডব্লিউআরসি) এর গবেষণা থেকে জানা যায় যে মহামারী চলাকালীন বরখাস্ত করা অনেক গার্মেন্টস কর্মীকে এই প্রয়োজনীয় ক্ষতিপূরণের কিছুটা বা পুরোটাই প্রত্যাখ্যান করা হয়েছে আইন এবং শ্রম অধিকারের বাধ্যবাধকতা লঙ্ঘনের মাধ্যমে, এবং তা করেছে সেইসব ব্র্যান্ড যাদের পোশাক তাঁরা সেলাই করেন।
দিগন্ত সোয়েটারস হল ডব্লিউআরসি -এর রিপোর্ট, “ফায়ার্ড, দেন রব্ডঃ ফ্যাশন ব্র্যান্ডস’ কমপ্লিসিটি ইন ওয়েজ থেফ্ট ডিউরিং কোভিড-১৯,” এ চিহ্নিত ৩১টি রপ্তানি পোশাক কারখানার মধ্যে একটি, যা এখনও ২০২১ সালের এপ্রিল পর্যন্ত শ্রমিকদের আইনত বাধ্যতামূলকভাবে ইস্তফার ক্ষতিপূরণ দেয়নি। ২০২০ সালের জুনে, ফাউন্টেন গারমেন্টস ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে গেলে ১,০৮৪ জন কর্মীকে বরখাস্ত করা হয়। ২০২১ সালের এপ্রিল পর্যন্তও, সেইসব শ্রমিকরা তাঁদের $১৩০,০৮০ ক্ষতিপূরণের জন্য অপেক্ষা করছিলেন, যা তাঁদের আইনত পাওনা।
দিগন্ত সোয়েটারস, একটি সেলাই কেন্দ্র, যা, নওজুর, টাঙ্গাইল রোড, চান্দনা চৌরাস্তা, গাজীপুর, বাংলাদেশ-এ অবস্থিত। এইচ&এম এই কারখানাটিকে তার নভেম্বর ২০২০ এবং ফেব্রুয়ারি ২০২১ সরবরাহকারী তালিকায় তালিকাভুক্ত করেছে। ২০২১ সালের জানুয়ারির একটি চিঠিতে, এইচ&এম ডব্লিউআরসি -কে বলেছিল যে ধর্মঘট এবং কারখানার অস্থায়ী বন্ধের পরে, বরখাস্ত শ্রমিকরা একটি ত্রিপক্ষীয় চুক্তির অধীনে বকেয়া পারিশ্রমিক পেয়েছে। ডব্লিউআরসি এই চুক্তিটি পর্যালোচনা করেছে এবং খুঁজে পেয়েছে যে এটি শ্রমিকদেরই বাধ্যতামূলকভাবে ইস্তফার ক্ষতিপূরণ সুবিধাগুলির শুধুমাত্র একটি অংশের জন্য প্রদান করা হয়েছে যা তাদের আইনত পাওনা।
Read More:
Join our newsletter
Sign up to the WRC’s mailing list to stay updated on our work.